মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : এই তো মাসখানেক আগেও এশিয়া কাপে লঙ্কানরা দাঁড়াতেই পারেনি বাংলাদেশের সামনে। কিন্তু সময়ের ফেরে বদলে গেল দৃশ্যপট। অনেক স্বপ্ন সঙ্গী করে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে বসল শ্রীলঙ্কার কাছে, সেটাও আবার বৃষ্টি আইনে ১১২ রানের বিশাল ব্যবধানে।

প্রিটোরিয়ায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ২৩৮ রান করে শ্রীলঙ্কা। সে রান তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা মেতেছিলেন আসা-যাওয়ার মিছিলে। ৬ ব্যাটার ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। বাকি যে ৫ ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন, তাদের মধ্যে ২০ এর বেশি রানের ইনিংস খেলতে পেরেছেন কেবল একজন। ব্যাট হাতে এমন দুঃস্বপ্নের দিনে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগার যুবাদের।

দুই ওপেনার পুলিন্দু পেরেরা (৫০) এবং ভিশেন হালামবাগের (৩০) ব্যাটে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ওয়াসি, রিজওয়ান, রাফি, রাব্বিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রানের পাহাড় গড়তে পারেনি তারা। ৬ ওভার বোলিং করে ২৬ রান খরচায় ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন ওয়াসি সিদ্দিক।

কিন্তু ছন্নছাড়া ব্যাটিংয়ে ২৩৯ রানের নিচেই চাপা পড়েছে বাংলাদেশ। ১৭ জানুয়ারি প্রিটোরিয়ার একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগার যুবারা। আর ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশন।

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit