মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

আইন পেশায় ফিরে উচ্ছ্বসিত সাবেক তিন মন্ত্রী–প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : সদ্য সাবেক তিন মন্ত্রী–প্রতিমন্ত্রী তাদের আগের আইন পেশায় ফিরেছেন। তারা হলেন সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম (সুজন), সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

নতুন সরকারের মন্ত্রীদের প্রথম কর্মদিবস ছিল রবিবার (১৪ জানুয়ারি)। এদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আসেন সদ্য সাবেক এই তিন মন্ত্রী।সুপ্রিম কোর্টে অবস্থিত চেম্বারে এক সঙ্গে বসে সময় কাটান তারা।  বিকালে নিজেদের চেম্বারেও (সমিতি ভবনের বাইরে ব্যক্তিগত চেম্বার) বসেন।

সাবেক এই তিন মন্ত্রী–প্রতিমন্ত্রী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক। তাদের মধ্যে নূরুল ইসলাম ও শ ম রেজাউল করিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) কাছে হেরেছেন মাহবুব আলী।

মাহবুব আলী বলেন, ‘মন্ত্রিত্বের মেয়াদ শেষে অনেককে আইন পেশায় ফিরতে দেখেছি। অনেক দিন পর প্রিয় প্রাঙ্গণে এসেছি। বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আড্ডা দিয়েছি, মন খুলে কথা বলেছি। খুব ভালো লেগেছে। নিজের চেম্বারে বসছি। এখন থেকে নিয়মিত কোর্টেও আসব।’

উল্লেখ্য, গত রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। ভোটের ফলাফলের গেজেট প্রকাশের পর গঠিত হয় নতুন মন্ত্রিসভা। গত বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় আগের ১৫ জন মন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী স্থান পাননি।

নূরুল ইসলাম বলেন, ‘মন্ত্রী থাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটাধিকার ও আইন পেশা পরিচালনা স্থগিত ছিল। এটি নিয়মিতকরণ করা হয়েছে। নিজের চেম্বারেও (হাতিরপুলে অবস্থিত) বসছি। এখন থেকে নিয়মিত কোর্টেও যাব।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit