বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২২২ কোটি টাকা পাচার মামলায় সম্রাটের স্থায়ী জামিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা স্থায়ী জামিন ও অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়ে আলাদা দুটি আবেদন দাখিলের পর বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম সোমবার (১৫ জানুয়ারি) এ আদেশ দেন। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন সম্রাট।

বিচারক এই মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৫ মার্চ দিন ধার্য করেছেন। গত ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদেশে উল্লেখ ছিল, সম্রাটকে তার জামিনের বন্ড জমা দেয়ার সময় তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।

জামিনের আদেশে কারাগার থেকে বেরিয়ে আসেন সম্রাট। এরপর থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছিলেন। 
উল্লেখ্য, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে তার বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এছাড়াও অভিযোগপত্রে ২১৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ এনে বলা হয়, সম্রাট ওই টাকা পাচার করেছেন। ২০২২ সালের ২২ মার্চ অভিযোগপত্র আমলে নেন আদালত।
র‌্যাবের ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করা হয়।

ঢাকার বিভিন্ন স্পোর্টিং ক্লাবে র‌্যাব সম্রাটের অবৈধ ক্যাসিনো ব্যবসার সন্ধান পাওয়ার পর তিনি আলোচনায় আসেন। গ্রেফতারের পর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit