শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল

বড় বিলে ‘পলো বাওয়া’ উৎসব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ ‘পলো বাওয়া’। আগেকার দিনে প্রতি বছর শুষ্ক মৌসুমে এ উৎসব পালন করতেন হাওর পাড়ের মানুষ। বর্তমানে এ উৎসব তেমন চোখে না পড়লেও সিলেটের বিশ্বনাথ উপজেলার সৌখিন মৎস্য শিকারিরা যুগ যুগ ধরে পালন করে আসছেন এ উৎসব।

প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের বড় বিল উৎসবের আমেজে শুরু হয় এককালের জনপ্রিয় মাছ ধরা উৎসব ‘পলো বাওয়া’। এটি গোয়াহরি গ্রামের প্রায় ২০০ বছরের ঐতিহ্য বলে জানিয়েছেন স্থানীয়রা। আজ সোমবার ভোরে গ্রামের মানুষ দল বেঁধে পলো, কুচা, ঠেলা ও ছিটকি জালসহ মাছ শিকারের নানা সরঞ্জাম নিয়ে নামেন হাওরে। মেতে ওঠেন মাছ ধরা উৎসবে। এবারও ধরা পড়েছে নানা প্রজাতির বড়-ছোট প্রচুর মাছ।

সরেজমিনে দেখা যায়, উৎসবকে কেন্দ্র করে ভোর থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন গ্রামবাসী। নির্দিষ্ট সময়ে পলো আর মাছ শিকারের নানা সরঞ্জাম নিয়ে জড়ো হন হাওর পাড়ে। একপর্যায়ে একযোগে সকলেই ঝাঁপিয়ে পড়েন হাওরে। পলোর ঝপাৎ ঝপাৎ শব্দে মুখরিত হয়ে ওঠে চারদিক। কেউ মাছ শিকার করলেই শুরু হয় উল্লাস। টানা কয়েক ঘণ্টা চলে মাছ শিকার। ধরা পড়ে বোয়াল, রুই, কাতলা, শোলসহ নানা জাতের দেশীয় মাছ। উৎসবকে কেন্দ্র করে হাওর পাড়ে ঢল নামে উৎসুক নারী-পুরুষের।

গ্রামবাসীরা জানান, ‘আমরা আমাদের পূর্ব পুরুষদের ঐহিত্য ধরে রেখেছি। এটি প্রাচীন ঐতিহ্য। গ্রামের সব চেয়ে বড় উৎসব। যুগ যুগ ধরে আমরা এ উৎসব পালন করে আসছি। আমাদের কাছে এটি খুব আনন্দ ও গর্বের বিষয় । আগামী ১৫ দিন পর্যন্ত এ হাওরে চলবে মাছ ধরা উৎসব।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit