বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

তাইওয়ানকে ছেড়ে চীনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা নাউরুর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১৫ জানুয়ারি) নাউরু এই ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। নাউরু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাইওয়ানকে ‘একটি পৃথক দেশ’ হিসেবে নয় বরং চীনা ভূখণ্ডের একটি ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে স্বীকৃতি দেবে। 

ফেসবুক পোস্টে নাউরুর প্রেসিডেন্ট ডেভিড আদেয়াংয়ের পক্ষ থেকে বলা হয়, এই পরিবর্তন কোনোভাবেই অন্য দেশের সঙ্গে আমাদের বিদ্যমান উষ্ণ সম্পর্ককে প্রভাবিত করার জন্য নয়। আমাদের সরকার নাউরুকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি দৃঢ় প্রত্যয়ী। এই পরিবর্তনটি নাউরুর উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।উল্লেখ্য, স্বশাসিত ও গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের এলাকা বলে দাবি করে আসছে চীন। প্রয়োজনে ‘বলপ্রয়োগ করে’ একদিন তা নিজ দখলে নেয়ার অঙ্গীকারও করেছে বেইজিং। অন্যদিকে নিজেকে স্বাধীন-সার্বভৌম মনে করে তাইওয়ান। 

এদিকে নাউরু এই অবস্থান বদলের পর তাইওয়ান পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জাতীয় মর্যাদা রক্ষায়’ তারা নাউরুর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ইতি টানছে। নাউরুর সিদ্ধান্তকে বেইজিংয়ের স্বার্থের জন্য একটি বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit