বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ওয়ার্নারের ব্যাগি গ্রিন চুরির রহস্য উদ্ঘাটন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ ওয়ার্নারের ব্যাগি গ্রিন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তারা ঘটনার বিস্তারিত জানায়। আসলে ওয়ার্নারের যে ব্যাকপ্যাকে ব্যাগি গ্রিন দুটি ছিল, সেটি জায়গা থেকে নড়েইনি। মেলবোর্ন থেকে সিডনিতে আসা পর্যন্ত সেটি ছিল জায়গামতোই। যেখানে এয়ারলাইনস কোম্পানি, মেলবোর্ন ও সিডনি হোটেলের স্টাফরা ওয়ার্নারের ব্যাগপ্যাকটি খুঁজে অস্থির হয়ে গেছে, সেটি আসলে সিডনির হোটেলের টিম রুমেই ছিল।

ওয়ার্নারের ব্যাগি গ্রিনটি ছিল একটি ‘হাফ কফিন’ ক্রিকেট ব্যাগে। তবে যখন তার টুপিটি খোঁজা হচ্ছিল, তখন ওয়ার্নার বলেছিলেন তার ব্যাগি গ্রিনটি ‘ফুল কফিন’-এর একটি ব্যাগে রয়েছে। তবে ওয়ার্নারও ভুলে গিয়েছিল তার টুপিটি আসলে কোন ব্যাগে রাখা হয়েছে। তাই টুপিটি খুঁজে পেতে দেরি হয়।

এদিকে যখন ওয়ার্নারের সব ব্যাগে ব্যাগি গ্রিন টুপিটি খোঁজা হচ্ছিল, তখন যে ব্যাগে টুপিটি ছিল তার লেবেলটি দেয়ালের দিকে মুখ করে। যা অনেকেরই চোখে পড়েনি। তবে যখন কোথাও হদিস মিলছিল না ওয়ার্নারের ব্যাগি গ্রিন টুপিটি, তখন সকল ব্যাগ চেক করা হয়। পড়ে ওয়ার্নারের ব্যাগি গ্রিন টুপিটি হাফ কফিনের ব্যাগ থেকে পাওয়া যায়, যার লেবেল দেয়ালের দিকে মুখ করা ছিল।

ওয়ার্নার তার ব্যাগি গ্রিন হারিয়ে যাওয়ার ঘোষণা দেন পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগের দিন। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্নার একটি ভিডিও পোস্ট করে বলেন, কেউ যদি তার ব্যাগি গ্রিনটি খুঁজে পান আর তাকে দেন, তাহলে তিনি ওই ব্যক্তিকে পুরস্কার দিবেন। যদিও পড়ে জানা যায়নি ওয়ার্নার কাউকে পুরস্কৃত করেছেন কি না।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট শেষ হওয়ার আগেই ওয়ার্নার তার টুপিটি ফিরে পায়। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল ওয়ার্নারের টুপি কিভাবে খুঁজে পাওয়া গেল। তা অবশ্য তখন বলেননি অজি অধিনায়ক। শুধু কামিন্স বলেছেন, এই গল্পটা ওয়ার্নার-ই বলবেন।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit