বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ট্রাম্প ব্রিটেনের জন্য রাজনৈতিক হুমকি : সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট হিসেবে যদি আবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরেন তাহলে তা হবে ব্রিটেনের জন্য রাজনৈতিকভাবে বড় ধরনের হুমকি। 

স্কাই নিউজের ‘সানডে মর্নিং’ এর এক প্রোগ্রামে অংশ নিয়ে এ মন্তব্য করেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের সাবেক প্রধান রিচার্ড ডিয়ারলাভ।

রিচার্ড ডিয়ারলাভ বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান রয়েছে তার কারণে ব্রিটেন রাজনৈতিকভাবে ঝুঁকি অনুভব করে। এই দৃষ্টিকোণ থেকে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যদি আবার ক্ষমতায় ফেরেন তাহলে তা হবে ব্রিটেনের জন্য বিপর্যয়কর।

রাশিয়ার যুদ্ধ এবং চীনের আচরণ সম্পর্কে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরলে তিনি ন্যাটো জোটকে ভেঙে দিতে পারেন। এটি ব্রিটেনের জন্য অনেক বড় ক্ষতির বিষয়।

ব্রিটেনের এই সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘আমরা সব ডিম ন্যাটোর এক ঝুড়িতে রেখেছি। এ অবস্থায় ট্রাম্প যদি ন্যাটো জোট ভেঙে দেয়ার ব্যাপারে সিরিয়াস হন তাহলে মারাত্মকভাবে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। তখন আমেরিকার ছত্রচ্ছায়ায় থাকা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে ক্ষুন্ন হবে।”

ইউরোপ এবং ব্রিটেনের নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের সাবেক এই প্রধান।

সূত্র : স্কাই নিউজ। 

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit