বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা

গাজায় ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি নিহত : হামাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, রাতভর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। খবর এএফপি’র।

মন্ত্রণালয় জানায়, এসব হামলায় আরো কয়েক ডজন আহত হয়েছে। গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনী হামলা জোরদার করায় এসব মানুষ নিহত হলো।

হামাসের মিডিয়া দপ্তর জানায়, ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও রাফাহ নগরী এবং গাজা শহরের আশপাশের এলাকায় এসব হামলা চালানো হয়।

তারা জানায়, দু’টি হাসপাতাল, একটি বালিকা বিদ্যালয় এবং বেশ কয়েকটি বাড়ি ছিল এসব হামলার টার্গেট।
আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় সুরক্ষিত হাসপাতালগুলো যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজায় বারবার ইসরায়েলি হামলার শিকার হতে দেখা যাচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে হাসপাতালের নিচে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা এবং সেগুলোকে কমান্ড হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে। তবে হামাস এমন অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit