মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

৮ বছর পর ভারতীয় বিমানবাহিনীর নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আট বছর আগে অর্থাৎ ২০১৬ সালে নিখোঁজ হয়েছিল ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিমান। চেন্নাইয়ের উপকূলের কাছে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছিল বিমানটি। তারপর অনেক খোঁজাখুঁজির কাজ চলেছে। কিন্তু কোনোভাবেই বিমান বা সেটির ধ্বংসাবশেষের হদিস পাওয়া যাচ্ছিল না।

অবশেষে চেন্নাই উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। 

গত শুক্রবার ১২ জানুয়ারি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের খোঁজ চালানোর জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেন টেকনোলজি একটি ‘অটোনোমাস ইউটিলিটি ভেহিকল’ (এইউভি) তৈরি করে। ঠিক কোথায় বিধ্বস্ত হয়েছিল বিমানটি তা চিহ্নিত করার জন্য গভীর সমুদ্রে এই যন্ত্রটি দিয়ে তল্লাশি চালানো হচ্ছিল।

সমুদ্রের তিন হাজার ৪০০ মিটার গভীরে ‘মাল্টি-বিম সোনার’, ‘সিন্থেটিক অ্যাপার্চার সোনার’ এবং হাই রেজল্যুশনের ছবির মাধ্যমে তল্লাশি চালাচ্ছিল এইউভি। সেই তল্লাশি চালানোর সময় চেন্নাই উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মেলে।

বিমানবাহিনী সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলেছে, তল্লাশির সময় এইউভি যে ছবি তুলেছে সেই ছবি ভালো করে পরীক্ষা করে দেখা হয়। তা ছাড়া যে জায়গায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে, আগে কখনো ওই জায়গায় কোনো বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেন টেকনোলজি। তাই তাদের দৃঢ়বিশ্বাস, যে ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে, সেটি এএন-৩২ বিমানেরই।

জানা যায়, ২০১৬ সালের ২২ জুলাই এএন-৩২ বিমানটি চেন্নাইয়ের তাম্বারান বিমানঘাঁটি থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় উড়েছিল। বিমানে ২৯ জন ছিলেন। পৌনে ১২টা নাগাদ পোর্ট ব্লেয়ারে নামার কথা ছিল বিমানটির। কিন্তু উড়ার ১৬ মিনিট পর পাইলটের শেষ বার্তা ছিল ‘সব কিছু ঠিক আছে’।

২৩ হাজার ফুট উচ্চতায় ওঠার পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর আট বছর কেটে গেছে। অবশেষে সেই রহস্যের অবসান হলো বলে মনে করা হচ্ছে। তবে এ ঘটনায় বিমানের যাত্রীদের কারোরই মরদেহ মেলেনি।

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit