মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

এআইয়ের কারণে চাকরি যাবে ৪০ শতাংশের, বাড়বে বৈষম্য : আইএমএফ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে আশঙ্কার কথা জানাল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। বলা হয়েছে, এআইয়ের কারণে বিভিন্ন পেশার ৪০ শতাংশ মানুষ চাকরি হারাবেন। সম্প্রতি এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।

আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অধিকাংশ চাকরির ক্ষেত্রেই বৈষম্য বাড়বে। উন্নত দেশগুলোতে প্রায় ৬০ শতাংশ চাকরি হারাবে মানুষ। তবে যারা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে অভ্যস্ত হবে তাদের উৎপাদনশীলতা বাড়বে।

আরও বলা হয়েছে, যেসব কাজ মানুষ করে তা অনায়াসে করতে পারবে এআই। ফলে এক্ষেত্রে অনেকে চাকরি হারাবেন। এআইয়ের কারণে উন্নত বিশ্বের তুলনায় নিম্ন আয়ের দেশগুলো প্রভাবিত হবে কম। কারণ এই প্রযুক্তি নিম্ন আয়ের দেশগুলোতে মাত্র ২৬ শতাংশ চাকরিকে প্রভাবিত করবে। 

এ বিষয়ে জর্জিয়েভা বলেন, এসব অনেক দেশেরই এমন অবকাঠামো বা দক্ষ জনশক্তি নেই যা এআইয়ের সঙ্গে মিলে অতিরিক্ত সুবিধা আদায় করতে পারবে। 

তবে অবকাঠামো এবং দক্ষ জনশক্তি না থাকার বিষয়টি বিশ্বের দেশগুলোর মধ্যে আয় বৈষম্য বাড়াবে। এ বিষয়ে জর্জিয়েভা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তির বিকাশ বিশ্বের দেশগুলোর মধ্যে বৈষম্য বাড়াবে। 

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit