মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

তেল আমদানিতে সব রেকর্ড ভেঙে দিয়েছে চীন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তেলের চাহিদা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চীনের তেল আমদানি সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটির শুল্ক বিভাগের দেওয়া তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

কোভিড পরবর্তী অর্থনৈতিক কর্মচঞ্চলতায় চীনে ব্যাপকভাবে তেলের ব্যবহার বেড়েছে এবং এরইমধ্যে দেশটির ২০২০ সালের সর্বোচ্চ মাত্রায় তেল আমদানির রেকর্ড ভেঙে গেছে।

চীনা শুল্ক বিভাগের তথ্য মতে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে চীন শতকরা ১১ ভাগ বেশি ব্যবহার করেছে। সেই হিসাবে দেখা যায় দেশটিতে প্রতিদিন তেলের ব্যবহার হয়েছে এক কোটি ১২ লাখ ৮০ হাজার ব্যারেল। ২০২০ সালে তেলের ব্যবহার হয়েছিল ১ কোটি ৮০ লাখ ব্যারেলের মতো।

কোভিডের সময় তেলের দাম কমে গেলে চীন সেই সুবিধা নিয়ে ব্যাপকভাবে নিজস্ব স্টক গড়ে তোলে। গত বছর কোভিড সংক্রান্ত লকডাউন তুলে নেওয়ার পর চীনে তেলের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে জেট ফুয়েল এবং গ্যাসোলিনের ব্যবহার চীনে সর্বোচ্চ মাত্রায় রয়েছে। তবে ডিজেলের ব্যবহার তুলনামূলক কম।

চীনে বর্তমান যে ব্যাপকভাবে তেলের ব্যবহার হয়েছে তার বড় অংশ আসছে রাশিয়া থেকে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে চীন তেল আমদানি বাড়িয়েছে। সূত্র: ইজিপ্ট ওয়েল-গ্যাস

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit