মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

ইউনাইটেডে খৎনায় শিশুর মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : খৎনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনা তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। 

আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 

সারাদেশে কতগুলো বৈধ ও অবৈধ হাসপাতাল আছে, তার সঠিক তালিকা করে আগামী ১ মাসের মধ্যে দাখিল করতে ডিজি হেলথকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

পাশাপাশি গত ১৫ বছরে ইউনাইটেড হাসপাতালের নেগলিজেন্সে কতগুলো প্রাণ ঝড়েছে, ৩ মাসের মধ্যে তালিকা জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

গত ৯ জানুয়ারি ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেন ওই শিশুর পরিবারের পক্ষের আইনজীবী।

গত ৩১ ডিসেম্বর সুন্নতে খতনা করানোর জন্য শিশু আয়ানকে সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। সেখানে অভিভাবকদের অনুমতি ছাড়াই তাকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে সুন্নতে খাতনা করান চিকিৎসক। খতনা শেষ হওয়ার পর আয়ানের জ্ঞান না ফেরায় তাকে সেখান থেকে পাঠানো হয় গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে। 

সেখানে পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয়। সাতদিন পর আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit