মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

তানজানিয়ায় সোনার খনি ধসে নিহত ২২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ার উত্তরাঞ্চলে সোনার খনি ধসে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আফ্রিকার দেশটির সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার বিবিসি, আলজাজিরা ও ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সিমিউ অঞ্চলের বারিয়াদি জেলার নালিতা খনিতে এই দুর্ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, নিহত ভাই-বানোর জীবিকার তাগিদে সেখানে গিয়েছিলেন। তারা তাদের পরিবার ও দেশের জন্য অবদান রাখছিলেন। আমি তাদের মৃত্যুতে শোকাহত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিধিনিষেধ থাকা সত্ত্বেও একদল মানুষ সেখানে খনন শুরু করলে ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির বারিয়াদি জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রশাসনের অনুমতি ছাড়াই ২৪ থেকে ৩৮ বছর বয়সি একদল যুবক একটি অনিরাপদ জায়গা খনন করছিলেন।

তিনি জানান, প্রাথমিকভাবে তাদের বলা হয়েছিল ১৯ থেকে ২০ জন মানুষ খনিতে আটকা পড়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ২২ জনের মরদেহ উদ্ধার করতে পারেন।
 

 

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit