বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

পারিবারিক দ্বন্দ্বে ভাইয়ের সঙ্গে ধস্তাধস্তিতে ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : মাধবপুরে পূর্ববিরোধের জের ধরে ভাইয়ে ভাইয়ে হাতাহাতি ও ধস্তাধস্তির জের ধরে ওষুধ ব্যবসায়ী সুভাষ চন্দ্র পাল (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে। 

সুভাষ ওই গ্রামের মৃত জয়চন্দ্র পালের ছেলে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সুভাষের নোয়াপাড়া বাজারে ওষুধের দোকার রয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে পূর্ববিরোধের জের ধরে তার ভাই শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত চন্দ্র পাল সনুর (৪০) সঙ্গে কথা কাটাকাটি হয়। বাড়ি থেকে কথা কাটাকাটি শেষে সুভাষ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে কাউছারনগর মোড়ের পশ্চিম পাশে পুনরায় ভাইদের মাঝে ধাক্কাধাক্কি এবং ধস্তাধস্তি হয়। এরপর সুভাষ ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে নোয়াপাড়া বাজারের পপুলার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আতিকুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit