বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

খোঁজ মেলেনি বেনাপোল এক্সপ্রেসের রাজবাড়ীর দুই নারীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ Time View

ডেস্ক নিউজ : এখনো খোঁজ মেলেনি রাজবাড়ীর দুই নারীর। তারা বেনাপোল এক্সেপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। শুক্রবার রাত ৯টার কিছুক্ষণ পর ঢাকার গোপীবাগ এলাকায় ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। তখন থেকেই নিখোঁজ তারা।

 নিখোঁজ নারীরা হলেন-চন্দ্রিমা চৌধুরী সৌমি (২৮) ও এলিনা ইয়াসমিন (৩৮)।

চন্দ্রিমা চৌধুরী রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত চিত্ত রঞ্জন চৌধুরীর মেয়ে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন।

এলিনা ইয়াসমিন রাজবাড়ী পৌরসভার লক্ষীকোল রাজারবাড়ী গ্রামের মৃত সাঈদুর রহমানের মেয়ে। বাবার মৃত্যুর ১০ দিন আগে পাঁচ মাসের ছেলে সৈয়দ আরফানকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি।

সৌমির ভাই অতনু প্রমাণিক বলেন, ট্রেনে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত সৌমির খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। গতরাত থেকে ঢাকা মেডিকেল, মুগদা হাসপাতাল ও আনোয়ারা মেডিকেলে খোঁজ নিয়েছি। কিন্তু বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এলিনার মামা রাজবাড়ী জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কে এ বারি বলেন, আমার ভাগ্নি এলিনার সন্ধান পাইনি। আমরা সব জায়গাতেই খোঁজাখুঁজি করছি।

শনিবার দুপুরে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, আমাদের কাছে নিখোঁজ যাত্রীদের কোনো তথ্য নেই।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit