শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

স্বামীর খোঁজে বাংলাদেশে আসা পাকিস্তানি নারীকে মারধর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জের চুনারুঘাটে আসা পাকিস্তানি নারী মাহা বাজোয়াকে (৩০) পেটানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ৭টায় চুনারুঘাটের উত্তর বড়াইল এলাকায় এ ঘটনা ঘটে বলে পাকিস্তানি ওই নারী জানান।

মাহা জানান, বুধবার রাতে সাজ্জাদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বড়াইল এলাকায় বোনের বাড়ি ফিরেছেন জেনে সেখানে গিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সাজ্জাদ ও তার স্বজনরা মাহাকে পিটিয়েছেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। তিনি বলেন, ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে মারপিটের ঘটনা জানিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। পরে গিয়েছি মামলা দায়েরের জন্য।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ওই নারীকে মারপিটের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ৮ ডিসেম্বর স্বামীর খোঁজে চুনারুঘাটে আসেন মাহা। সেখানে সাজ্জাদের ভাইয়ের বাড়িতে তিনি অবস্থান নেন। পরবর্তীতে স্বামীর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে পৃথক দুটি মামলাও দায়ের করেছেন।

৮ ডিসেম্বর সাজ্জাদের ভাই স্বপন মজুমদার জানিয়েছিলেন, ২০১৪ সালে পাকিস্তানের লাহোরে ওই পাকিস্তানি তরুণীকে বিয়ে করেন সাজ্জাদ। এরপর সাজ্জাদ তাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে পুনরায় পাকিস্তান চলে যান। সাজ্জাদ ১৭ নভেম্বর পুনরায় দেশে ফেরেন; একই দিনে বাংলাদেশে আসেন মাহাও।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit