শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

১ কেজির বেশি পেঁয়াজ ক্রয়ে নিষেধাজ্ঞা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : আগামী মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। এ খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এ অবস্থায় রোববার বিকালে হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সভা করেছেন। 

কোনো ক্রেতা এক কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ বিশেষ সভার আয়োজন করে জেলা প্রশাসন। 

জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো— প্রতি কেজি পেঁয়াজের পাইকারি মূল্য ১২০ টাকা, খুচরা ১২৫ টাকা নির্ধারণ। পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা বিক্রেতারা ১-২ বস্তার বেশি পেঁয়াজ একসঙ্গে ক্রয় করতে পারবেন না। ক্রেতাগণও খুচরা বিক্রেতার কাছ থেকে ১ কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবেন না। 

এ বিষয়ে জেলা প্রশাসনের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহীত সিদ্ধান্তের ব্যত্যয় হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা এনএম রেজাউল ইসলামকে জানাতে হবে। 

জেলা প্রশাসক দেবী চন্দ
জেলা প্রশাসক দেবী চন্দ

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল মনসুর, ব্যবসায়ী নেতা দেওয়ান মিয়া, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit