মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

নওগাঁয় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের রিফ্রেশার প্রশিক্ষণ শুরু  

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মানবাধিকার, সুশাসন,নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন বিষয়ক এডভোকেসি বিষয়ক জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের ২দিন ব্যাপী রিফ্রেশার প্রশক্ষণ শুরু হয়েছে।
রোববার সকাল সকাল দশটায় ওয়েব ফাউন্ডেশন নওগাঁর আয়োজনে নওগাঁ শহরের কেডির মোড় জননী ট্রেনিং সেন্টারে ওয়েব ফাউন্ডেশন নওগাঁ জেলা কমিটির সভাপতি পারভীন আক্তার এর সভাপতিত্বে জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির রিফ্রেশার প্রশিক্ষণে বক্তব্য রাখেন নওগাঁ সদর সমাজ সেবা অফিসের সহকারী সমাজসেবা অফিসার মোহাঃ রেজওয়ানুল হক,  ওয়েব ফাউন্ডেশন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম,
নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, সদস্য প্রভাষক আবু রেজা, মরিয়ম আক্তার, আঃ হাই সিদ্দিকী, ওয়েব ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, ওয়েব ফাউন্ডেশনের উপজেলা সহায়ক মিনহাজুল করিম (ইমন) এবং সিভিল সোসাইটির নেতৃবৃন্দ প্রমূখ। বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন বিষয়ক এডভোকেসি আলোচনায় কি কি সমস্যা ও তা সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয়।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit