বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

চোরাচালানের তালিকায় ‘হার্টের ভারতীয় রিং’, আখাউড়ায় উদ্ধার ১৭৫টি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : চোরচালানের তালিকায় যুক্ত হলো হার্টে বসানোর জন্য কাজে লাগা ভারতীয় রিং। রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টাস্কফোর্সের অভিযানে ‘প্রোটিয়া’ নামে ১৭৫ পিস রিং উদ্ধার হয়। একেকটি রিং পাইকারিভাবে ১৫ হাজার টাকা বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে সকালে উপজেলার সীমান্তবর্তী পশ্চিম বাউতলা এলাকায় অভিযান চালানো হয়।

 

এ সময় সেখানকার ঈদগাহ মাঠের কাছ থেকে হার্টের রিংয়ের পাশাপাশি উন্নতমানের ৩১৩ টি ভারতীয় থ্রিপিস, ৮৩৮ পিস চশমা, ৭৪ পিস চশমার কভার, সিলাভিট মাল্টিভি নামে একজাতীয় মাদক ১০৫০ পিস, ৩৬ পিস ভিটামিন সিরাপ উদ্ধার করা হয়। এসব পণ্যের মূল্য ৫০ লাখ টাকার বেশি বলে ধারণা পাওয়া যায়। অভিযানের সময় এসব মালামালের মালিক ওই এলাকার রোকন উদ্দিনের ছেলে মো. মাহবুবুর রহমান (৪০) পালিয়ে যায়। মাহবুব একজন চিহ্নিত চোরাকারবারি বলে স্থানীয়া জানায়। অভিযানে নেতৃত্ব দেওয়া আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) প্রশান্ত কুমার চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া মালামালের যেগুলো উপযুক্ত সেগুলো কাস্টমসে জমা দিয়ে নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit