শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার

আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য থাকবে ভোটের মাঠে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

ডেস্কনিউজঃ নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্য দায়িত্ব পালন করবেন। সোমবার (২০ নভেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

অশোক কুমার দেবনাথ বলেন, আনসার ৫ লাখ ১৬ হাজার, পুলিশ ও র‌্যাব এক লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ড দুই হাজার ৩৫৫ জন, বিজিবি ৪৬ হাজার ৮৭৬ জন ভোটের মাঠে থাকবেন।

তিনি জানান, র‌্যাংক অনুযায়ী একজন পুলিশের সর্বনিম্ন ভাতা ৫৩৬ টাকা, সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা। র‌্যাবও একই পরিমাণ পাবে। বিজিবি সর্বনিম্ন ৪০০ টাকা, সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা ভাতা পাবে। কোস্টগার্ড সর্বনিম্ন ৬৩৭ টাকা, সর্বোচ্চ ১ হাজার ৮০০ টাকা, আনসার সর্বনিম্ন এক হাজার, সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা ভাতা পাবে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।

এক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। সবশেষ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট।

তফসিল ঘোষণার ভাষণে সিইসি বলেন, রাজনৈতিক মতানৈক্যের সমাধান প্রয়োজন। আমি সকল রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করব, সংঘাত পরিহার করে সমাধান অন্বেষণ করুন। সংলাপের মাধ্যমে সমঝোতা ও সমাধান অসাধ্য নয়। সকল উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে অবাধে মূলবান ভোটাধিকার প্রয়োগ করতে জনগণকে অনুরোধ করেন সিইসি।

কিউএনবি/বিপুল/২০.১১.২০২৩/ সন্ধ্যা ৬.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit