শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আশুলিয়ায় মারধরের ঘটনায় ভূমিদস্যু রাজু গ্রেপ্তার 

আশুলিয়া ঢাকা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩২৫ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : আশুলিয়ায় যুবককে তুলে নিয়ে মারধরের ঘটনায় কথিত আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী ও ভূমিদস্যু রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে আশুলিয়ার গৌরিপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত রাজু আহম্মেদ (৪১) গৌরিপুর এলাকার শহিদুল্লাহ দফাদরের ছেলে। ভুক্তভোগীরা হলো আশুলিয়ার বাসিন্দা আসাদ (অপহৃত) ও ফরিদপুরের বাসিন্দা তুষার। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। হামলার শিকার ভুক্তভোগী তুষার বলেন, রাজু আহমেদকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। গতকাল আমি আসাদ ভাইয়ের সাথে পূর্বে একটি আর্থিক লেনদেনর ব্যাপারে দেখা করতে গেলে রাজু আহমেদ ও তার লোকজন আমাদের ওপর অর্তিকৃত হামলা চালায়। পরে তারা আমাদের ব্যবহৃত গাড়ীটি ভাংচুর করে এবং আসাদ ভাইকে তুলে নিয়ে যায়। তার কোনো খোঁজ এখনও পাইনি। পুলিশও তাকে উদ্ধারের চেষ্টা করছেন।
পুলিশ বলছে, রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আশুলিয়ার বাসাইদ এলাকা থেকে আসাদ নামের এক যুবককে তুলে নিয়ে ব্যাপক মারধর করেন রাজু আহম্মেদ। পরে পরে ভুক্তভোগীরা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজু আহমেদকে গ্রেপ্তার করে। এসময় রাজু আহমেদ ভুক্তভোগীদের একটি মাইক্রোবাস ভাঙচুর করেন। 
এ বিষয়ে আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, জমি সংক্রান্ত ঘটনার জেরে এক যুবককে মারধর করে তুলে নেওয়ার অভিযোগে রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে অপহৃত ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চলছে। রাজু আহমেদ আশুলিয়ায় তার নামে এলাকায় জমি দখল, মানুষকে ভয়ভীতি দেখিয়ে মারধর, অপহরণ, এলাকায় রাষ্ট্রীয় সম্পদ গ্যাস অবৈধ ভাবে চুরি করে বিভিন্ন বাসা বাড়িতে দেওয়ার অভিযোগসহ একাধিক মামলাও  রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit