শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ভৈরবে পুলিশের টিয়ারশেলে আহত চা দোকানির মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৯১ Time View

ডেস্কনিউজঃ কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের সময় পুলিশের টিয়ারশেলে আহত আশিক মিয়া (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাত ৮টা ২০মিনিটে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. আশিক মিয়া একজন চা দোকানি। তিনি ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকার মৃত কাদির মিয়ার ছেলে। তবে বিএনপির দাবি মো. আশিক মিয়া ভৈরব পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের সদস্য।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে আশিক মিয়া গাছতলাঘাট এলাকায় রাস্তার পাশে নিজ বাড়িতে চায়ের দোকান খুলে বসেন। সকাল ৮টার দিকে সেখানে বিএনপি নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে অতিরিক্ত গ্যাসে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা অবনতির আশঙ্কায় চিকিৎসক আশিক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। পরে তাকে দুপুরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহতের ভগ্নিপতি সহিদ মিয়া জানান, আশিক মিয়া কোনো দলের রাজনীতি করে না। চায়ের দোকান নিয়েই সারাদিন পড়ে থাকেন। মঙ্গলবার সকাল আটটায় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে আশিক মিয়া আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সকাল ১০টায় ডাক্তার তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে আশিক মিয়াকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। আশিক মিয়া হার্টের রোগী ছিলেন। টিয়ার গ্যাসে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। রাতে তিনি মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে ভৈরব সার্কেলের এএসপি দেলোয়ার হোসেন জানান, টিয়ার গ্যাসে মৃত্যুর বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তা ডাক্তারের দেয়া রিপোর্টে জানা যাবে।

কিউএনবি/বিপুল/০১.১১.২০২৩/ দুপুর ২.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit