মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২০৯ Time View

ডেস্কনিউজঃ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর হারের বৃত্তে বাংলাদেশ। সেমিফাইনালের আশা ফিঁকে হয়েছিল আগেই, তবুও কাগজে কলমে টিকে ছিল টুর্নামেন্টে। আজ মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে সবার আগে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল সাকিব আল হাসানের দল।

৭ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট মাত্র ২। শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও দুইটি ম্যাচ খেলবেন সাকিব আল হাসানরা। সেই দুই ম্যাচে জিতলেও দলটির পয়েন্ট হবে ৬। তবে এখন পর্যন্ত চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টেই ৮। অর্থাৎ, বাকি ২ ম্যাচে জয় পেলেও অস্ট্রেলিয়াকে ছোঁয়ার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে এদিনও চেনা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ২০৪ রানেই অলআউট হয় দলটি। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ১০৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়েই ১২৮ রান তোলেন আবদুল্লাহ শফিক ও ফখর জামান। এরপর ৬৮ রান করা শফিক বিদায় নিলেও ঝোড়ো গতিতে রান তুলতে থাকেন ফখর। এদিন বেশি রান করতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৯ রানের বেশি করতে পারেননি তিনি। ১৬০ রানের মাথায় বাবরের বিদায়ের পর ১৬৯ রানে ফেরেন ফখরও। তবে জয়ের জন্য বাকি পথটুকু নির্বিঘ্নেই পাড়ি দেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ।

এর আগে, ২০৪ রানে অলআউট হওয়া বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৬ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। ওপেনার লিটন দাস ও অধিনায়ক সাকিব আল হাসান হাফ সেঞ্চুরির কাছাকাছি গেলেও সেটি পাননি।

কিউএনবি/বিপুল/৩১.১০.২০২৩/ রাত ১০.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit