বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

আমার ব্যাটিং অর্ডার নিয়ে ভাবতে হবে: সাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপ ও চলতি বিশ্বকাপের পরিসংখ্যান তুলে ধরলে আকাশ-পাতাল পার্থক্য দেখা যাবে সাকিব আল হাসানের ব্যাটিংয়ে। গত আসরে ৬০৬ রান করা এই অলরাউন্ডার এবারের আসরে ছয় ম্যাচ খেলে করেছে কেবল ১০৪ রান। ফিফটি ছুঁতে পারেননি একটি ম্যাচেও।  

আজ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারের ম্যাচে কিছুটা ছন্দে দেখা গিয়েছিল তাকে। কিন্তু ভালো শুরু পেয়েও লম্বা করতে পারেননি ইনিংস। ছয় নম্বরে ব্যাট করতে ৪৩ রানে ফিরতে হয় তাকে। বিশ্বকাপের প্রতি ম্যাচেই অদল বদল হয়েছে তার ব্যাটিং পজিশন। কখনো চারে, আবার কখনো বা পাঁচে।

পাকিস্তানের কাছে হারের পর সাকিব জানালেন, তার ব্যাটিং অর্ডার নিয়ে ভাবতে হবে দলের। তিনি বলেন, ‘আমাদের এটা নিয়ে ভাবতে হবে। উপরের চার ব্যাটারের কাছ থেকে আমরা খুব একটা রান পাচ্ছি না। আমি শীর্ষ চারে ব্যাটিং করছিলাম। কিন্তু রান করছিলাম না। আমার আত্মবিশ্বাসও তলানিতে ছিল। সৌভাগ্যবশত এই ম্যাচে রান পেয়েছি কিছুটা, এখন ভালো লাগছে। ‘বিশ্বকাপের টানা ব্যর্থতার মধ্যে থেকে সবার আগে বিদায় নিয়েছে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে হলে কী করতে হবে তা জানালেন সাকিব।

টাইগার অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে খুব বেশি পরিবর্তন আনাটা কঠিন। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। একসঙ্গে পারফর্ম করতে হবে। আমাদের সম্মিলিত পারফরম্যান্স দরকার, যা হচ্ছে। দুই ম্যাচ আছে আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমরা যেখানেই যাই দর্শকরা আমাদের সমর্থন করে আসছে। বিপরীতে আমাদের কিছু দিতে হবে, যাতে করে তাদের যেন মুখে হাসি ফোটে। ‘

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit