বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

নৈরাজ্য থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও, বিচার নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি-জামাতের নৈরাজ্য থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও। আজ ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছে, দেড়শ’র বেশি পুলিশ সদস্য আহত হয়েছে, একজন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষের ওপরও হামলা হয়েছে। এই ভয়ংকর অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।’

শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সাথে এ দিন ঢাকায় বিএনপির সমাবেশের নামে বিভিন্ন স্থানে হামলায় আহতদের খোঁজখবর নেওয়া ও চিকিৎসা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্যমন্ত্রী। 

তিনি বলেন, ‘সমাবেশের নামে বিএনপি-জামায়াতের নৃশংস হামলায় আহত সাংবাদিক, পুলিশ সদস্য, দলীয় নেতাকর্মীসহ চিকিৎসাধীন সকলকে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার ও দলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা রাজারবাগ পুলিশ হাসপাতালেও যাবো।’ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আফম  বাহাউদ্দিন নাসিম এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

সাংবাদিকদের কি অপরাধ প্রশ্ন রেখে হাছান বলেন, ‘সাংবাদিকরা নিউজ কাভার করতে গেছে, পুলিশ তার ডিউটিতে ছিল, সাধারণ মানুষ তার কাজে যাচ্ছিল। এদের ওপর নৃশংস হামলা ক্ষেত্রবিশেষে বিএনপির ২০১৩, ১৪, ১৫ সালের বর্বরতাকেও হার মানিয়েছে। অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’

আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় আহতদের সেবায় তাদের পাশে থাকার কথা জানান। পরে প্রতিনিধি দলটি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে যান ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit