বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

রেকর্ড রান তাড়ায় তীরে গিয়ে তরী ডুবাল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮৯ রানের বিশাল টার্গেট তাড়ায় তীরে গিয়ে তরী ডুবাল নিউজিল্যান্ড। শেষ ওভারে ১৯ রান করতে না পরায় বিশ্ব রেকর্ড গড়া হয়নি কিউইদের। হারলেও তারা বিশাল টার্গেট তারায় লড়াই করেছে।

ধর্মশালার হিমাচল প্রদেশে টস হেরে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। উদ্বোধনীতে ১৯.১ ওভারে ১৭৫ রানের জুটি গড়েন দুই ওপেনার। ৬৫ বলে ৫টি চার আর ৬টি ছক্কায় ৮১ রান করে ফেরেন ওয়ার্নার। 

ট্রাভিস হেড মাত্র ৬৭ বলে ১০টি চার আর ৭টি ছক্কায় ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন। মাত্র ২৪ বলে ৫টি চার আর এক ছক্কায় ৪১ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৪ বলে ৪টি ছক্কার আর দুটি চারের সাহায্যে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক প্যাট কামিন্স। এমন ব্যাটিং তাণ্ডবে ৪৯.২ ওভারে ৩৮৮ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের চলতি আসরে শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ৩৪৫ রানের টার্গেট তাড়ায় জয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান। তাদের সেই রেকর্ড ভাঙতে হলে আজ নিউজিল্যান্ডকে করতে হতো ৩০০ বলে ৩৮৯ রান।

এমন বিশাল টার্গেট তাড়ায় দুর্দান্ত ব্যাটিং করে জয়ের দুয়ারে গিয়ে হোচট খায় নিউজিল্যান্ড। রাচিন রবিন্দ্রর সেঞ্চুরি ৮৯ বলে ৯টি চার আর ৫টি ছক্কায় সর্বোচ্চ ১১৬ রান করেন। ড্যারেল মিচেল ৫১ বলে ৬টি চার আর এক ছক্কায় ৫৪ রান করেন। জেমস নিশাম ৩৯ বলে তিন চার আর সমান ছক্কায় ৫৮ রান করেন। শেষ ওভারে ১৯ রান করতে না পারায় কাঙ্কিত জয় পায়নি নিউজিল্যান্ড। ‍

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit