শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

৩৫ হাজার আইনজীবী থাকবে বিএনপির মহাসমাবেশে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্কনিউজঃ আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। এই মহাসমাবেশে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী জমায়েত করে নিজেদের শক্তির জানান দিতে চায় দলটি। তারই অংশ হিসেবে ওই দিনের কর্মসূচিতে দেশের ৩০ থেকে ৩৫ হাজার আইনজীবী উপস্থিত থাকবেন।

আজ বুধবার এ কথা জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম সজল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একটি শক্তিশালী সংগঠন। ফোরামের সারাদেশের ইউনিটগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করছি সব বাধা অতিক্রম করে ৩০ থেকে ৩৫ হাজার আইনজীবী সমাবেশে অংশগ্রহণ করবে। এ সমাবেশ হবে স্মরণকালের বৃহৎ সমাবেশ।’

এক দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এরপর মহাযাত্রা কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

১৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত জনসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামী ২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করব। এখান থেকে মহাযাত্রা শুরু হবে। এরপর এই সরকারের পতন না পর্যন্ত আমরা থেমে থাকব না। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে কিন্তু সমস্ত বাধা-বিপত্তিকে অতিক্রম করে এই মহাসমাবেশকে সফল করে জনগণের অধিকার আদায় করার জন্য আমাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’

কিউএনবি/বিপুল/২৫.১০.২০২৩/ রাত ৯.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit