শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

ভৈরবে ট্রেন দুর্ঘটনা : হাসপাতালে ভর্তি শিশু রবিউলের সন্ধানে আসেনি কেউ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৩৩৬ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত শিশু রবিউলের (৮) সন্ধানে এখন পর্যন্ত কেউ আসেনি। দুর্ঘটনার পর সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে শিশুটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, সোমবার বিকালে হাসপাতালে ভর্তি করার সময় শিশুটি অজ্ঞান অবস্থায় ছিল। পরে জ্ঞান ফিরলে তার নাম (রবিউল) বলতে পারলেও একেক সময় একেক ঠিকানা বলছে। একবার বলছে তার বাড়ি নরসিংদীর রায়পুরা এবং আরেকবার বলছে ঢাকার গুলিস্তানে।

তিনি আরও জানান, তার শরীরে আঘাতের তেমন কোনো কিছু পাওয়া যায়নি। কোনো কিছুতে চাপা পড়ে হয়তো তার এমন অবস্থা হতে পারে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

এদিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ তার ফেসবুকে নিজের মোবাইল নম্বর (০১৭৬৬২৫৪৮৮২) ও  শিশুটির ছবি দিয়ে তার অভিভাবকদেরকে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত তার সন্ধানে কেউ আসেনি বলে জানা গেছে।

উল্লেখ্য, সোমবার বিকালে ভৈরবের জগন্নাথপুর এলাকায় ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর (গোধুলী) ট্রেনের সঙ্গে বিপরিত দিক থেকে আসা কন্টেইনারবাহী একটি ট্রেনের সংঘর্ষ ১৭ জন নিহত ও শতাধিক আহত হন। দুর্ঘটনায় এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit