শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সংসদের শেষ অধিবেশন বসছে আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : একাদশ জাতীয় সংসদের ২৫তম ও শেষ অধিবেশন বসছে আজ রোববার। এদিন বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। 

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সংসদের অধিবেশন আহ্বান করেন। 

১৪ সেপ্টেম্বর বর্তমান সংসদের ২৪তম অধিবেশন শেষ হয়। ২০১৯ সালের ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন বসেছিল। এই হিসাবে আগামী ২০২৪ সালের ২৯ জানুয়ারি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে এই সংসদ। 

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এ বছরের ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত ২ মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit