শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ককে ‘টক্সিক’ বললেন বিবেক!

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমানের সঙ্গে বহু-চর্চিত প্রেম ভাঙার পরে বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বরিয়া রাই। বিবেকের সঙ্গে সম্পর্কের কথা নিজে কখনো প্রকাশ করেনি অভিনেত্রী। তবে অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিজে মুখে স্বীকার করেছিলেন বিবেক ‘কফি উইথ করণের’মঞ্চে। ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ককে ‘টক্সিক’ বলে উল্লেখ করেন বিবেক! খবর আনন্দবাজার অনলাইনের।

‘কিউ হো গয়া না’ ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে কাজ করার সূত্রে দুজনের প্রেম। কিন্তু সেই খবর সালমানের কানে যেতেই হিংসায় জ্বলেপুড়ে যান ভাইজান। সোজা সেটে এসে বিবেককে হুমকি দিয়েছিলেন ‘টাইগার’। 

সালমান বলেছিলেন, ঐশ্বরিয়ার থেকে দূরে থাকতে। তার পর বিস্তর টানাপড়েন চলে তিনজনের মধ্যে। অবশেষে বিবেকের সঙ্গেও সম্পর্ক ভেঙে যায়। ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে। যদিও সেই ঘটনার পর ১৬ বছর কেটে গিয়েছে। এত দিন পর নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিবেক।ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ককে ‘টক্সিক’ বললেন অভিনেতা!

এক সাক্ষাৎকারে অভিনেতা নিজের প্রেম ভাঙা নিয়ে মুখ খুললেন। যদিও বিবেক কারও নাম নেননি। কিন্তু ইঙ্গিত কার দিকে, তা বোঝাই যায়। তবে সেই সম্পর্কটা বড্ড তিক্ত ছিল বলেই জানান তিনি।

এই অভিনেতা আরও বলেন, ‘আসলে প্রথম দিকে সব ভালোই চলছিল। কিন্তু হঠাৎই যেন ব্যক্তিত্বের সংঘাত ঘটে। আমি সব সময়ই সৎ ছিলাম। আমি কাউকে ঠাকানোর মানুষ নই। আমার যা বলার, সোজাসাপটা বলি। আসলে আমি কেমন সম্পর্কে ছিলাম, তা বলা কঠিন। কিন্তু এ কথা ঠিক যে, আমি ভালোবেসেছিলাম।’

তবে তার সম্পর্ক যে ‘টক্সিক’ ছিল, সেটাও জানান অভিনেতা। বিবেকের কথায়, ‘প্রতিটা তিক্ত সম্পর্ক শিক্ষা দিয়ে যায়। ওই সম্পর্কগুলো শেখায়, এদের থেকে যত দূরে থাকা যায়, ততই ভালো।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/সকাল ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit