বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

৬৯ বছরের রেকর্ড ভাঙলেন আল্লু অর্জুন, নিলেন জাতীয় পুরস্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে প্রথম তেলেগু অভিনেতা হিসেবে এ পুরস্কার জিতলেন আল্লু। তেলেগু সিনেমা পুরস্কার পেলেও এর আগে কোনো অভিনেতা এ সম্মাননা পাননি। সেই রেকর্ডই এবার ভাঙলেন এ অভিনেতা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দিল্লীর বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয় ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে সেরা অভিনেতার সম্মাননা গ্রহণ করেন আল্লু অর্জুন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিও। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আল্লু অর্জুন বলেন, ‘আমি অনেক বেশি খুশি এমন সম্মাননা পেয়ে। কমার্শিয়াল সিনেমার জন্য এই পুরস্কার পাওয়ার আনন্দ আমার কাছে দ্বিগুণ।’

৬৯ বছরের রেকর্ড ভাঙলেন আল্লু অর্জুন, নিলেন জাতীয় পুরস্কার

প্রসঙ্গত, ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’ সিনেমা। এ ছাড়া শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধাম’। আর সেরা বাংলা সিনেমার পুরস্কার ঘরে তুলেছে ‘কালকক্ষ’।

কিউএনবি /অনিমা/১৭.১০.২০২৩/রাত ১১.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit