শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

‘সালার’ এর সঙ্গেই মুক্তি পাচ্ছে ‘ডানকি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : গুঞ্জন উঠেছিল আসছে বড়দিনে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার’ ছবির কারণে পিছিয়ে যাচ্ছে বলিউড কিং খান শাহরুখ খানের ‘ডানকি’। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে বাণ্যিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক মাধ্যমে ব্রেকিং নিউজ দিয়ে জানিয়েছেন, বড় দিনেই মুক্তি পাচ্ছে ডানকি। তরণ তার পোস্টে লিখেছেন, ‘ডানকি পেছানো হয়নি। ২০২৩-এর বড় দিনেই আসছে।’

এতে ‘ডানকি’ বনাম ‘সালার’ যুদ্ধ যেন প্রতি মুহূর্তে নতুন নতুন রূপ নিচ্ছে! ভারতের সবচেয়ে বড় সিনেমাটিক সংঘর্ষ দেখার অপেক্ষায় দর্শকরা। সামাজিক মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। শাহরুখ ও প্রভাস ভক্তদের পাল্টাপাল্টি অবস্থানে এই মুহূর্তে সিনেমা দুটি ঘিরে হাইপ তুঙ্গে। 

ভারতীয় পোর্টাল ইন্ডিয়া টুডের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, রাজকুমার হিরানির সিনেমাটি স্থগিত করা হবে না। এটি ২২ ডিসেম্বর মুক্তি পাবে, যেমনটি আগে সিদ্ধান্ত হয়েছিল। পরপর তিনটি সিনেমা ব্যর্থ হওয়ায় প্রভাসের সালার নিয়ে ভক্তদের প্রত্যাশা অনেক বেশি।

এছাড়া সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল, যিনি কেজিএফের নির্মাতা। গুঞ্জন রয়েছে, সালারের সঙ্গেও কেজিএফের সংযোগ থাকতে পারে। তাই সালার ঘিরে ভক্তদের আগ্রহের পারদও তুঙ্গে। অপরদিকে প্রথমবারের মতো বলিউডের ব্লকবাস্টার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন শাহরুখ খান। তাই ডানকি ঘিরে শাহরুখভক্তদের প্রত্যাশাও আকাশছোঁয়া।

 এখন দেখার বিষয়, কে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারেন। মুখোমুখি সংঘর্ষ এড়াতে পারলে উভয় সিনেমাই বক্স অফিসে বাজিমাত করবে তা বলাই বাহুল্য। সূত্র : ইন্ডিয়া টুডে।

কিউএনবি/অনিমা/১৩.১০.২০২৩/রাত ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit