শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ভাগিনা কর্তৃক মামী ধর্ষিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্বামীর বোনের ছেলে (ভাগিনা) কর্তৃক মামী’কে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৩০ সেপ্টেম্বর এ ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিগর ইউনিয়নের নাগেরগাতি গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত রোববার দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তিতে বুধবার (১১ অক্টোবর) সু-বিচার পেতে স্থানীয় সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন আছিয়া খাতুন।

অভিযোগ ও পুলিশ সুত্রে জানা যায়, ওই গ্রামের মারফত আলীর স্ত্রী আছিয়া খাতুন (৫০)। স্বামীর মৃত্যুর পর নিজ বাড়ীতেই বসবাস করছিলেন। আতœীয়তার সুবাদে প্রতিবেশী আঃ মজিদ এর পুত্র রোকন উদ্দিন রুকু (৩৫) মাঝে মধ্যেই আছিয়া খাতুনের বাড়ীতে আসা-যাওয়া করতো। এরই মধ্যে আছিয়া খাতুনের প্রতি কু-নজর পড়ে নারীলোভী ৪ সন্তানের জনক রোকন উদ্দিন রুকু’র। ঘটনার দিন রাত দেড়টার দিকে আছিয়া খাতুনের বাড়ীতে এসে রোকন উদ্দিনের আড়াই বছরের ছেলেকে হাসপাতালে নিতে হবে বলে সাথে যাওয়ার জন্য অনুরোধ জানান রোকন। পরে আছিয়া খাতুন ঘরের দরজা খুলতেই ধাড়ালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোড়পূর্বক ধর্ষন করে রোকন উদ্দিন।

এ নিয়ে গ্রামীন সালিশে বিষয়টি মিমাংশার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকেই। পরবর্তিতে মিমাংসা না হওয়ায় ভূক্তভোগী নিজেই বাদী হয়ে দুর্গাপুর থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।আছিয়া খাতুন বলেন, রুকু এলাকাতেই ঘোরাফেরা করে অন্যান্য লোক দিয়ে আমায় প্রাণ নাশের হুমকি দিচ্ছে মামলা তুলে নেয়ার জন্য। আমি বর্তমানে ভীষন নিরাপত্তা হীনতায় ভূগছি। আসামী গ্রেফতার ও সু-বিচারের জন্য পুলিশ প্রশাসন সহ সকলের কাছে জোর দাবী জানাই।পুলিশের তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৩,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit