বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

অবসাদে ডুবেছেন রাখী, পাপারাজ্জি দেখে মারতে এলেন!

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : বিভিন্ন সময়ে নানা রকমের আচরণ করে লাইমলাইটে থাকার চেষ্টা করেন রাখী সাওয়ান্ত। তার বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। তবে এবার রাখীকে দেখে রীতিমতো আঁতকে উঠলেন ভক্তরা। মুখ-চোখের অবস্থা ভাল নয়, পোশাকও আলুথালু।

এখানেই শেষ নয়, যে রাখী একদা তার ভক্তদের সঙ্গে হেসে কথা বলতেন সর্বদা, নিজেই যেচে ছবি দিতেন। এবার তার ছবি তোলা হচ্ছে দেখে কার্যত মারতে উদ্যত হলেন তিনি। গেলেন তাদের দিকে তেড়ে।

রাখীর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যালে। যা দেখে খানিক চিন্তায় তার ভক্তরা। অনেকেই প্রশ্ন করেছেন, ব্যক্তিগত জীবনে ঝড় ওঠার কারণে রাখী কি সমস্যায় রয়েছেন? কী হয়েছে তার? তিনি কি অবসাদে ভুগছেন?

এই মুহূর্তে রাখী সাওয়ান্তের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা জারি। স্বামী আদিল খান তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন তার প্রিয় বান্ধবীও। রাখীও চুপ থাকেননি। আদিলের নামে একগুচ্ছ অভিযোগ এনেছেন তিনিও। দাবি করেছেন আদিল তার ব্যক্তিগত ভিডিও বেচে মোটা টাকা আয় করেছেন। প্রশ্ন-জবাব চলছে জোরকদমে, চলছে কাদা ছোড়াছুড়িও।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit