বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, নেতানিয়াহুকে বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাস ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন জো বাইডেন। তিনি বলেন, ইসরায়েলের নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে। খবর আল জাজিরার।

অপরদিকে নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধে জয় পেতে ইসরায়েলের দীর্ঘ ও শক্তিশালী অভিযান প্রয়োজন। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এর আগেই জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে বাঁচতে ইসরায়েলের যা যা প্রয়োজন তার সবই দেবেন তারা।

হামাসের আকস্মিক হামলার পর ভারতসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদি, ঋষি সুনাক, মার্ক রুট্টে এবং ইমানুয়েল ম্যাক্রোঁ হামাসের এ অভিযানকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন। এমন দুঃসময়ে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তারা।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit