বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আবারও সমালোচকদের একহাত নিলেন সাকিবপত্মী শিশির

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : এদিকে বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে সাকিব বাহিনীর জয়ের পর আরও একবার ইঙ্গিতপূর্ণ পোস্ট শিশিরের। ধর্মশালায় শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ভারত বিশ্বকাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ব্যাট হাতে ওপেনাররা ব্যর্থ হলেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। তাদের ব্যাটে চড়ে জয় যখন অনেকটা নিশ্চিত তখন ১৯ বলে ১৪ রানের ইনিংস খেলে আউট হন অধিনায়ক সাকিব। 

ব্যাট হাতে শেষ পর্যন্ত ক্রিজে স্থায়ী হতে না পারলেও বল হাতে দলকে ব্রেুকথ্রু এনে দিয়েছিলেন তিনি। ৮ ওভার বল করে মাত্র ৩০ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে আফগানদের রেখেছিলেন চাপে। সাকিবের সঙ্গে মিরাজের ২৫ রান খরচায় ৩ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে ১৫৬ রানের বেশি যেতে পারেনি হাশমতউল্লাহ শহীদির দল। এদিকে স্বামীর দুর্দান্ত পারফরম্যান্স আর তার নেতৃত্বে দলের দাপুটে জয়ের পর চুপ থাকতে পারেননি শিশির। ম্যাচ শেষেই সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্টে একহাত নিয়েছেন সমালোচকদের। সরাসরি কিছু না বললেও চুপ থাকার ইমোজি পোস্ট করে তিনি যে সমালোচকদের মুখ বন্ধ করতে বলেছেন, সেটা বোঝার অপেক্ষা রাখে না। শুধু ইমোজি দিয়ে করা তার পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

মূলত, দল থেকে সদ্য সাবেক অধিনায়ক তামিম বাদ পড়ায় দেশের একদল সমর্থক সাকিবকে দোষারোপ করেন। সামাজিক মাধ্যমে তোলেন নানা নেতিবাচক মন্তব্যের ঝড়। এর মধ্যে ‘মীরজাফর’ নামক একটি মন্তব্য নিয়ে অম্লমধুর প্রতিবাদ করেন শিশির। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে আসরে অংশ নিতে যাওয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা নিজেদের সামাজিক মাধ্যমে প্রকাশ করে আইসিসি। পাঁচজনের যে তালিকায় যৌথভাবে তৃতীয় ছিলেন সাকিব। নিজের ফেসবুক পোস্টে আইসিসির সে পোস্ট শেয়ার করে শিশির লেখেন, ‘মীরজাফর এই তালিকায় ঢুকল কি করে! এটা হতে পারে নকল।’ সঙ্গে চিন্তা করছেন এমন একটি ইমোজিও যুক্ত করে দিয়েছেন তিনি।

 এর আগেও বিভিন্ন সময় স্বামী সাকিবের সঙ্গে বৈরিতায় জড়ানো ক্রিকেটার এবং সমালোচনাকারী দর্শকদের খোঁচা মেরে পোস্ট দিতে দেখা গেছে শিশিরকে। এদিকে টাইগারদের উড়ন্ত সূচনার পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বার্তা দিয়েছেন তামিমও। সাকিবদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। ভালো শুরু। ম্যাচ বাই ম্যাচ চালিয়ে যাও, তেজী বালকরা।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit