বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১০৩ ডিগ্রি জ্বর নিয়েও শুটিংয়ে শাহরুখ!

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ তিনি বলিউডের বেতাজ বাদশা। তার সদ্য মুক্তি পাওয়া ছবি ‘জওয়ান’ ব্যবসা করেছে হাজার কোটির উপরে। তিনি শাহরুখ খান। তার একাগ্রতা ও কাজের প্রতি মনোযোগ প্রশ্নাতীত। যত বাধাই আসুক না কেন তা কোনোকালেই পাত্তা দেননি কিং খান।

এরকমই এক ঘটনার কথা সম্প্রতি শেয়ার করেছেন তার ‘আর্মি’ কো-স্টার রবি কিষণ। তিনি বলেন, ‘আমরা মেহবুব স্টুডিওতে আর্মির একটি ক্লাইম্যাক্স শুট করছিলাম। শাহরুখের এদিকে ১০৩ ডিগ্রি জ্বর। ও (শাহরুখ) ওই জ্বর নিয়েও সেটে আসে। ওই ছবিতে সে হিরো ছিল না, কোনও বড় চরিত্রও ছিল না। ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কথার খেলাপ করেনি। সেটা যে ওর ধর্মেই নেই।’

রবি জানিয়েছেন অক্ষয় কুমারও এই একই গুণের অধিকারী। তিনি যোগ করেন, ওরা দু’জনেই অজানা হয়ে প্রয়াত হতে চাননি। ওরা মনে করেন এই দুনিয়ায় এসেছি কোনও কারণের জন্য। যখন আমি মারা যাব, তখন যেন সারা বিশ্বের কাছে সেই খবর পৌঁছায়। আর্মি ছবিতে শাহরুখ খান ছাড়াও ছিলেন শ্রীদেবী, ড্যানি ডেনজংপা, রণিত রায়, রবি কিষণ। অক্ষয়ের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন রবি। এর মধ্যে রয়েছে ‘জখম দিল’, ‘ফির হেরা ফেরি’র মতো বেশ জনপ্রিয় কিছু ছবি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit