বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে ২ ছিনতাইকারী গ্রেফতার, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৫০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে ২ ছিনতাইকারীসহ ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। ডোমার থানার এসআই আমজাদ হেসেনের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার (০৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ডোমার থানার পাঙ্গামটুকপুর ইউনিয়নের তিনবট এলাকা হতে দুই ছিনতাইকারী আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল সহ ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। ছিনতাইকারীরা হলেন, উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা ডাঙ্গাপাড়া এলাকার তহিদুল ইসলামের ছেলে রিপন ইসলাম (২৪), অপরজন একই ইউনিয়নের পাঙ্গাচৌপতি এলাকার শরিফুল ইসলামের ছেলে দানু ইসলাম (১৯)।

ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে এসআই আমজাদ হোসেন কঠোর পরিশ্রম করে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে ০৭ অক্টোবর দ্রুত বিচার আইনের ৪(১)(২)/৫ ধারায় মামলা নং-০৫ দায়ের করে দুপরে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit