সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডোমারে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৩৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : সম্প্রতি প্রতিশ্রুতি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকারসমূহ চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবীতে নীলফামারীর ডোমার উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও ক্ষত্রিয় সমিতি ডোমার উপজেলা শাখা যৌথভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। শুক্রবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির হতে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দাবী বস্তবায়নের আহবান জানিয়ে স্লোগান দিয়ে বনোওয়াড়ীর মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধ কর্মসূচি পালন করেন।

সংগঠনের উপদেষ্টা বাবু গোড়াচাদঁ অধিকারীর সভাপতিত্বে তাপস কুমার অধিকারীর সঞ্চালনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, সাধারন সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ কুমার আগরওয়ালা, সাবেক সভাপতি শেখর সাহা, ক্ষত্রিয় সমিতির আহবায়ক জগবন্ধু রায়, সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনীকান্ত রায়, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক উজ্জল কাঞ্জিলাল, সংগঠক বকুল কুমার রায়, দয়াল চন্দ্র, অমল কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন। চলতি অক্টোবর মাসেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকারসমূহ বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit