সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ আফ্রিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের শুরুটা দক্ষিণ আফ্রিকা এমনভাবে করেছে যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রানের রেকর্ড সংগ্রহ করে ১০২ রানে জয় পেয়েছে দলটি।

প্রথমে কুশাল মেন্ডিস, এরপর চারিত আসালঙ্কা হয়ে দাসুন শানাকা—বেশ ঝোড়ো গতিতেই ব্যাট চালিয়ে গেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। কিন্তু যে পথ সোয়া চার শ মাইল দূরের, সে পথে ঘণ্টায় দেড় শ মাইল গতিতে ছুটতে যে লম্বা দমও লাগে!

দক্ষিণ আফ্রিকার বানিয়ে দেওয়া ৪২৮ রানের পথ পাড়ি দিতে সেই দমটাই ছিল না শ্রীলঙ্কার। রান তোলার গতি ভালো থাকলেও কিছুক্ষণ পরপর উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩২৬ রানে থেমেছে শানাকাদের পথচলা।

বিশ্বকাপে ৩২৭ রানের বেশি তাড়া করার রেকর্ড কারও নেই, শ্রীলঙ্কার সফল তাড়া আরও কম—৩১২। এই যখন পেছনের দৃষ্টান্ত, শানাকাদের সামনে তখন ৪২৯ রানের লক্ষ্য। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল পেরেরা মোটে ৭ রান করে ফিরে যাওয়ার পর যে লক্ষ্য হয়ে দাঁড়ায় এভারেস্টসম। তারপরও চেষ্টা করে গেছেন মেন্ডিস, আসালঙ্কারা।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit