শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

অভিশাপ দিলেন মাহি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : নায়িকা মাহিয়া মাহি এবার অভিশাপ দিলেন। কিন্তু কাকে, তা তিনি খোলাসা করেননি। ঢাকাই সিনেমার সফল এই নায়িকা বর্তমানে ব্যস্ত স্বামী, সংসার ও সন্তান নিয়ে। যদিও মাঝেমধ্যে তাঁকে নানা ইস্যুতেই সামনে আসতে দেখা যায়। এর মধ্যে প্রধান হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের নানা কথা। এর ধারাবাহিকতায় সম্প্রতি ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, আমি কোনো দিন কাউকে সজ্ঞানে অভিশাপ দিইনি। সবসময় আমার শত্রুদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি। বিনিময়ে শত্রুদের খুব করুণ পরিণতিও দেখেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই তাবৎ দুনিয়ায় দুটি প্রাণী আছে, যারা দেখতে অবিকল মানুষের মতোই। তাদের জন্য আমার অন্তর ভরা অভিশাপ। এই ছোট্ট জীবনে আমার কোনো একটা ভালো কাজ আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে সেই ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু পর্যন্ত শেষ সিজদায় গিয়েও আমি ওই দুজনের কঠিন পরিণতি দেখতে চাইব। মাহি আরও লেখেন, আমি জানি ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দিবেন না। যারা অন্যের হক নষ্ট করে জায়নামাজে আল্লাহকে খোঁজে তারা আর যাই হোক আল্লাহকে পাবে না। লেখাটা টাইমলাইনে রেখে দিলাম। যেদিন তাদের কঠিন পরিণতি দেখব সেদিন লেখাটা আবার শেয়ার করব। 

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এ বছরের ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের মা হন তিনি। সন্তানের নাম রাখা হয় মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit