শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সিলেটে গণতন্ত্রী পার্টির কর্মী সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২২৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী বলেছেন, শোষণমুক্ত সমাজ গঠনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশ জনতার কল্যাণ সাধনে দলীয় কর্মসূচি বাস্তবায়নে সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। গণতন্ত্রী পার্টির অঙ্গীকার, দেশ হবে জনতার এ মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আগামীর সকল আন্দোলন সংগ্রামে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি ৭ অক্টোবর শনিবার বিকেলে জেলা ৩নং বারহলে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মোঃ আরিফ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গাজী এনায়েতুর রহমান, কিশোরগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমান মুক্ত।

সিলেট জেলা সাধারন সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর সভাপতি অধ্যক্ষ প্রাণ কান্ত দাস, সাধারণ সম্পাদক শ্যামল কপালী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা গণতন্ত্রী পার্টির দপ্তর আজিজুর রহমান খোকন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit