শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আবরারের মৃত্যুবার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র ছাত্র শহীদ আবরার ফাহাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এবং ২০২২ সালের ৭ই অক্টোবর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ শিক্ষার্থী  নিপীড়নের বিরুদ্ধে আজ ৭ অক্টোবর (২০২৩) শনিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

২০২২ সালে আবরার ফাহাদের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে রাজু ভাস্কর্যের পাদদেশে স্মরণসভায় ছাত্রলীগ হামলা করে।পরবর্তীতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পুনরায় হামলা করে মেডিকেল থেকে ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে আটক করে মামলা দিয়ে জেলে পাঠানো হয়।পরে সেই মামলায় জামিনে মুক্তি পান নেতাকর্মীরা। আজকের সমাবেশ থেকে গত বছর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও নাজমুল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলোকচিত্রী শহিদুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, লেখক ও গবেষক রাখাল রাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্যের সমন্বয়ক ও পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব। 

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ,  বাংলাদেশ  ছাত্রলীগ(জেএসডি) সভাপতি তৌফিক উজ্জামান পীরাচা, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক আহমেদ শাকিল, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি নিজাম উদ্দিন আদনান, জাগপা ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের নাহিদ উদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম তুহিন, মামুনুর রশিদ, এম সম্রাট, আসাদ বিন রনি, নেওয়াজ খান বাপ্পি, নজরুল করিম সোহাগ, মোহাম্মদ সালমান প্রমুখ। 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit