শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ঢাবিতে ব্রেইন ডিজিজেস বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২২৬ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  নিওরোসায়েন্স রিসার্চ সেন্টারের উদ্যোগে  দিনব্যাপী এক সিম্পোজিয়াম আজ ০৭ অক্টোবর (২০২৩) শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামালউদ্দিন আহমদ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই সিম্পোজিয়াম উদ্বোধন করেন। নিওরোসায়েন্স বিষয়ক চিকিৎসা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য অনুষ্ঠানে ৫জন বিশিষ্ট নিওরোসায়েন্টিস্টকে সম্মাননা প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় নিওরোসায়েন্স রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সিম্পোজিয়ামে জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এম তৌহিদুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদার ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সম্মাননাপ্রাপ্ত নিওরোসায়েন্টিস্টদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, চিকিৎসা বিজ্ঞানে নিওরোসায়েন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য-প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের লাগামহীন ব্যবহারের ফলে মানুষের মধ্যে বিশেষ করে শিশুদের মধ্যে মানসিক ভারসাম্যহীনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একারণে সমাজে নানাবিধ বিশৃঙ্খলা ও অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে এবং দেশ ও সমাজের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মানুষের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখার মাধ্যমে সুস্থ, সমৃদ্ধ ও উন্নত সমাজ বিনির্মাণে নিওরোসায়েন্স বিশেষজ্ঞ, শিক্ষক ও গবেষকদের মূখ্য ভূমিকা পালন করবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

সম্মাননাপ্রাপ্ত গবেষকবৃন্দ হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় নিওরোসায়েন্স রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. খলিলুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক নিওরোলজি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. শাহীন আখতার, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিওরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনসুর হাবিব, শহীদ শেখ আবু নাসের স্পেশালাইজড হসপিটাল-এর নিওরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুস সালাম এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিওরোসায়েন্স এন্ড হসপিটাল-এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit