বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ Time View

ডেস্কনিউজঃ বিশ্বকাপ শুরুর আগে থেকে বাংলাদেশের বড় মাথাব্যথার নাম ছিল আফগানিস্তান। প্রথম ম্যাচে সেই আফগানদের হারিয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। আফগানিস্তানের ১৫৭ রানের লক্ষ্য বাংলাদেশ তাড়া করেছে ৬ উইকেট ও ৯২ বল হাতে রেখে।
বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না।

দলীয় ২৭ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যান। প্রথমে ১৯ রানে তানজিদ হাসান তামিম রান আউট হয়ে ফেরেন। বিশ্বকাপের অভিষেক ইনিংস ৫ রানে থেমেছে তানজিদের। ফজলহক ফারুকির বলটা কাভারে ঠেলে রান নেওয়ার জন্য একটু ঝুঁকেছিলেন লিটন দাস।
তাতেই তানজিদ দৌড়ে উইকেটের প্রায় মাঝে চলে আসেন। ফল যা হওয়ার তা-ই হয়েছে। নাজিবউল্লাহ জাদরানের সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন এই বাঁহাতি ওপেনার। তানজিদের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন।

ফারুকির অফ স্টাম্পের বাইরের বলটা ক্রিজ থেকে অনেকটা বেরিয়ে এসে আয়েশি ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু বল ইনসাইড-এজ হয়ে আঘাত হানে স্টাম্পে। শেষ হয় ১৮ বলে তার ১৩ রানের ইনিংস। তবে হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছুটতে দেননি মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেছেন ৯৭ রান।

ব্যাটে রানের ফল্গুধারা ধরে রেখেছেন মিরাজ। প্রথমবার তিনে নেমে তুলে নিয়েছেন বিশ্বকাপের প্রথম ফিফটি। নাভিন উল হকের বলে রহমত শাহর দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে আউট হওয়ার আগে মিরাজ করেছেন ৫৭ রান। তার ৭৩ বলের ইনিংসে পাঁচটি চারের মার রয়েছে। কম যাননি প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে নামা নাজমুল। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৯ রান। বিশ্বকাপে এটাই তাঁর প্রথম ফিফটি। প্রথম ম্যাচেই মাইলফলকের দেখা পেয়েছেন নাজমুল।

বাংলাদেশের জয়ের রাস্তা তৈরি করে রেখেছিলেন মূলত বোলাররা। সাকিব ও মিরাজের ঘূর্ণির কোনো জবাব ছিল না আফগান ব্যাটারদের কাছে। ৩টি করে উইকেট নিয়েছেন দুজন। তবে দারুণ শুরু করা আফগানদের টপ অর্ডারে ভাঙন ধরিয়েছিলেন সাকিব। ৪৭ রানের ওপেনিং জুটির পর ৩৬ রানের দ্বিতীয় উইকেট জুটিও ভেঙেছেন তিনি। এরপর ধীরে ধীরে দৃশ্যপটে এসেছেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদরা। একমাত্র মাহমুদ উল্লাহ রিয়াদ ছাড়া বাংলাদেশের সব বোলারই উইকেট পেয়েছেন।

এক পর্যায়ে ২ উইকেটে ১১২ রান তুলে ফেলেছিল আফগানিস্তান। কিন্তু বাংলাদেশের বোলারদের দাপটে ৪৪ রানের মধ্যে ৮ উইকেট হারিয়েছে তারা। সর্বোচ্চ ৪৭ রান করেছেন রহমানউল্লাহ গুরবাজ।

কিউএনবি/বিপুল/০৭.১০.২০২৩/ রাত ৮.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit