মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

ডেঙ্গুতে আরও ১৫ জনের প্রাণ গেল, হাসপাতালে ২১৫৮ নতুন রোগী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ হাজার ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৮৫ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭৩ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯১২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার ৮২২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৭ হাজার ৫৮২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২৪০ জন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে ঢাকায় ৮৩ হাজার ৯৮৭ এবং ঢাকার বাইরে ১ লাখ ২৬ হাজার ৫৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরের এ পর্যন্ত ১ হাজার ৭৯ জন প্রাণ হারিয়েছেন এডিস মশাবাহিত এই রোগে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit