বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

কুড়িগ্রামে মাদক ব্যবসায়ীদের এলাকাবাসীর ধাওয়া, দু’জনকে কারাদন্ড

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে সাবেক কাউন্সিলসহ দুই মাদক ব্যবসায়ীকর ধাওয়া করে আটক করার পর ভ্রাম্যমান আদালতে তুলে দিলেন এলাকাবাসী।
এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী আকাশ মিয়া ও  বারুদ মিয়া। গত এক সপ্তাহ থেকে মাদকের বিরুদ্ধে একট্টা ঘোষণা করেছে পুরাতন স্টেশন এলাকার সচেতন অভিভাবক ও প্রতিবাদী যুবকরা। যুব সমাজকে রক্ষায় যে কোন মূল্যে মাদক নির্মূলের ঘোষণা দেয় তারা।  
৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম পুরাতন শহরের জলিল মোড় এলাকা থেকে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির সময় এলাকাবাসীর ধাওয়ায় আটক হয়। পরে ভ্রাম্যমান আদালতকে খবর দেয় এলাকাবাসী।
এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৯(১) গ ধারা অনুযায়ী কুড়িগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল দুখু মিয়া (৫০)কে ৩০দিনের কারাদন্ড সহ নগদ ১০০ টকা জরিমানা ও  মো. বাবু মিয়া (৩৮) কে ৭দিনের কারাদন্ডসহ ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী নজরুল ইসলাম দুখু কুড়িগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বাবু মিয়া পৌরসভার চর কুড়িগ্রাম এলাকার আবুল হোসেনের পুত্র। 
ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে কারাদন্ড প্রদান করেন- কুড়িগ্রাম জেলা প্রশাসনের নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ভ্রাম্যমান আদালতের ব্রেঞ্চ সহকারী মো. সোলায়মান আলী ও কুড়িগ্রাম সদর ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম প্রমুখ। পুরাতন স্টেশন এলাকার প্রতিবাদী যুবক মামুন হক বলেন, ‘আমরা গ্রামবাসী মাদক ব্যবাসায়ীদের ধাওয়া করে আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। কিন্তু ভ্রাম্যমান আদালত চিহ্নিত মাদক ব্যবাসায়ীদের লোক দেখানো কারাদন্ড দিয়েছে এতে অপরাধীরা উৎসাহ পাবে। তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া উচিত ছিল। একই এলাকার কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান শান্ত বলেন, ‘বেপরোয়া মাদক ব্যবসার কারণে আমাদের এলাকার যুবকরা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। আমরা এলাকাবাসী সবাই এতট্টা হয়েছি যেকোন মূল্যে মাদক নির্মূল করবো।’   
এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স।  এলাকাবাসী এভাবে এগিয়ে আসলে মাদক নির্মূল করা সম্ভব। আমরা এলাকাবাসীর সাথে আছি।’ 

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit