বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে সম্রাটকে ৩৫ পিস ইয়াবাসহ আটক 

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৫৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এর বাড়ীতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ তার ছেলে সম্রাটকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এর বাগআঁচড়া কলেজ রোড এর বাড়ীতে অভিযান চালিয়ে তার ছেলে সম্রাটকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে। সম্রাট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মাদকের ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্রাটট শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস ও শাহাজান আলমের ছেলে।


এ ব্যাপারে জানতে চাইলে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ পরিদর্শক শেখ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এর বাগআঁচড়া কলেজ রোড বাড়ীতে তার ছেলে সম্রাট বড় ধরনের মাদকের একটি চালান নিয়ে এসেছে। এমন সংবাদে শনিবার বেলা ২ টার দিকে অভিযান চাডিলয়ে মাদক ব্যবসায়ী সম্রাটের শোয়ার ঘর থেকে লুকায়িত অবস্থায় ৩৫ পিস ইয়াবা জব্দ করি। এ সময় জব্দকৃত ঐ ইয়াবাসহ সম্রাটকেও আটক করা হয়। তিনি জানান, আটক সম্রাটকে মাদক আইনে মামলা দিয়ে জব্দকৃত ইয়াবাসহ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপরে জানতে চাইলে ,শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস বলেন, আমি কোন কিছু জানি না, যারা ধওে নিয়ে গেছে তাদেও কাছে জানেন। এর পর তার ছেলে সম্রাটকে ইয়াবা সহ ধরেছে কি না তার সত্যতা জানতে চাইলে তিনি বলেন পারিবারিক ভাবে ইয়াবাসহ তার ছেলে সম্রাটকে ধরিয়ে দিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এস আকিকুল ইসলাম জানান, যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম শনিবার দুপুরে গোপন সংবাদ পেয়ে শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এর বাগআঁচড়া কলেজ রোড বাড়ীতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ তার ছেলে সম্রাটকে আটক করেছে। শার্শা থানায় সোপর্দ করেছে। রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit