শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

‘হারানোর কিছু নেই’ বলে দলকে চাঙা করে দেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের দুই ওপেনার যেভাবে শুরু করেছিলেন তাতে চিন্তার ভাঁজ পড়েছিল বাংলাদেশ দলের উপর। পেসাররা আলগা বল দেওয়ার পর বাড়তি বোলার না খেলানোর চিন্তা বুমেরাং হচ্ছে কিনা সেই আলোচনাও উঠছিল। তবে সব কিছুই চাপা পড়েছে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়ানোয়। পেসার শরিফুল ইসলাম জানালেন, দলকে এমন বিবর্ণ শুরুর পর দলকে তাতিয়ে তোলেন অধিনায়ক সাকিব আল হাসান। 

অথচ টস হেরে বোলিং বেছে নেওয়ার পর আফগান দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান মিলে বিনা উইকেটে তুলে ফেলেন ৪৭ রান। নবম ওভারে সাকিব এসে জুটি ভাঙার পর মাঝের ওভারেও দৃঢ়তা দেখাচ্ছিলেন গুরবাজ। তখন প্রতিটি বল, প্রতিটি মুহূর্তে বোলার, ফিল্ডারদের শরীরী ভাষায় ঝাঁজ রাখতে বার্তা দিচ্ছিলেন সাকিব।

উইকেট পাওয়ার পর তার উদযাপনও ছিলো কিছুটা খ্যাপাটে। মিক্সড জোনে কথা বলতে এসে শরিফুল জানান, প্রথম ম্যাচে তীব্রভাবে জেতার তাড়নায় ছিলেন তারা, প্রথম ম্যাচ আমরা সবাই জয়ের জন্য নেমেছি। আর এই কারণেই, সাকিব ভাই হয়তো…। বিশ্বকাপের উইকেট, একটু উদযাপন তো হবেই।

শুরুতে বাজে বল করারও কেউ যাতে মনোযোগ হারিয়ে না ফেলেন সেই চেষ্টাও করে গেছেন অধিনায়ক। শরিফুল জানান, সাকিব সবাইকে বলেছিলেন হারানোর কিছু নেই, আসলে আমরা শুরুতে চেষ্টা করেছিলাম ভালো জায়গায় বল করার। কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। হয়তো প্রতি ম্যাচে এমন হবে না যে শুরুতে ভালো বা পরে ভালো। অধিনায়ক আমাদের বলেছে হয়তো আমরা কিছু একটা মিস করছি। পরের বল থেকে যখন আমরা বোলিংয়ে আসবো, যেন টাইট লাইনে করি।

প্রথম স্পেলে আলগা বোলিং দিয়ে খেই হারানোর পর ফিরে এসে শর্ট বলের আশ্রয় নেন শরিফুল, তাসকিনরা। তাতে ফলও মিলে যায়। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছ থেকে বার্তা পেয়ে পরিকল্পনা করে অমন কৌশল নিয়েছিলেন তারা,  ওটা পরিকল্পনা করেই কথা। পরে যখন ওটা কাজ হচ্ছিল না। আবার ফিরেছি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit