শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

বোচাগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে সেতাবগঞ্জ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে বাসুদেবপুর মাঠে অনুষ্ঠিত ২য় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সেতাবগঞ্জ স্পোটিং ক্লাব ২-০ গোলের ব্যবধানে এম সি এল ফুটবল একাডেমী ঠাকুরগাঁও কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

৭ অক্টোবর শনিবার বিকাল ৩টায় বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাঁও ইউনিয়নের বাসুদেবপুর খেলার মাঠে রনগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উক্ত ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি আব্দুস সবুর, যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের মোঃ মামুন, সুব্রত কুমার অধিকারী, মোঃ শামিম আজাদ, ৬নং রনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান নিমাই চন্দ্র রায় উপস্থিত ছিলেন। খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে। উক্ত ফুটবল টুনামেন্টে বৃহত্তর দিনাজপুর জেলার ৮টি দল অংশ নেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit